শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত দৌলতপুরে দেবরের হাতে ভাবি ও ভাতিজা খুন নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন

শিবালয়ে হত্যা মামলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহত যুবদল নেতা রফিক হত্যা মামলায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও এজাহারভুক্ত আসামি নাজমুল হুদা নয়ন (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। শিবালয় থানা পুলিশ গাজীপুরের বাসন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আটককৃত নাজমুল হুদা নয়ন শিবালয় উপজেলার নিহালপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে পাটুরিয়া ঘাট এলাকায় গুলিতে নিহত হন পার্শ্ববর্তী রুপসা গ্রামের রহিজ উদ্দিনের ছেলে যুবদল নেতা রফিকুল ইসলাম। এ ঘটনার পর ১৮ আগস্ট শিবালয় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে ২২ নম্বর আসামি হিসেবে নাজমুল হুদা নয়নের নাম রয়েছে।
ঘটনার পর থেকেই নাজমুল হুদা নয়ন আত্মগোপনে ছিলেন। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নাজমুল হুদা নয়নের বিরুদ্ধে শিবালয় থানায় মোট তিনটি মামলা রয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।###

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page