বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Headline :
সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২

বিএনপি কথার চেয়ে কাজে বিশ্বাসী বলেই ধানের শীষের পক্ষে গণজোয়ার: টুকু

মুক্তার হাসান, টাঙ্গাইল :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী বলেই ধানের শীষ প্রতীকের পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল–৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে তোরাপগঞ্জের গপ্পের বাজার এলাকায় টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ধানের শীষ মার্কা আমার ব্যক্তিগত কোনো মার্কা নয়। এই মার্কা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের মার্কা। সেই ঐতিহাসিক মার্কার পক্ষে আজ সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। কারণ মানুষ বিএনপিকে ভালোবাসে, আর বিএনপিও সবসময় মানুষের পাশে থেকেছে।

বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী জানিয়ে তিনি বলেন, আমরা শুধু কথা বলি না, আমরা কাজ করি। এ কারণেই মানুষের আস্থা ও ভালোবাসা বিএনপির প্রতি। তিনি নির্বাচিত হলে টাঙ্গাইল সদরের অসমাপ্ত কাজগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।

টুকু বলেন, সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল মাহমুদুল হাসানের যেসব কাজ অসমাপ্ত রয়েছে, সেগুলো আমি সবার আগে সম্পন্ন করব। বিশেষ করে যমুনা নদীর বেরিবাঁধ এবং মাহমুদনগরের ব্রিজ। ইতোমধ্যে এসব কাজের অগ্রগতি শুরু হয়েছে।

নারী ও পরিবারকল্যাণের বিষয়ে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, মা-বোনদের জন্য বিএনপির পক্ষ থেকে প্রতিটি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। বিএনপি যা বলে, তা বাস্তবায়ন করে দেখায়।

যুব সমাজের উদ্দেশে টুকু বলেন, আমাদের সবচেয়ে বড় শক্তি যুবকরা। আমি সর্বোচ্চ চেষ্টা করব, যাতে টাঙ্গাইল সদরে একজন শিক্ষিত যুবকও বেকার না থাকে। কর্মসংস্থান সৃষ্টি করাই হবে আমার প্রধান লক্ষ্য।

জনপ্রতিনিধিদের নাগালের বাইরে থাকার অভিযোগ প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, অনেকে বলেন, নির্বাচিত হলে এমপিদের খুঁজে পাওয়া যায় না। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই—আমি নির্বাচিত হলে আমাকে খুঁজতে হবে না। ইনশাআল্লাহ, আমিই আপনাদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজব। আপনাদের আমার কাছে আসতে হবে না, আমিই আপনাদের কাছে যাব।”

এদিন কাকুয়া ইউনিয়নের নির্বাচনী সভার পাশাপাশি কাতুলি ইউনিয়নের একাধিক এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন সুলতান সালাউদ্দিন টুকু। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সুখ-দুঃখ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগ ও পথসভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় প্রার্থীকে কাছে পেয়ে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

কর্মসূচির বিভিন্ন পর্যায়ে টাঙ্গাইল সদর আসনের উন্নয়ন, কর্মসংস্থান, নাগরিক সেবা ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় গুরুত্ব পায়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page