মানিকগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১( দৌলতপুর-ঘিওর- শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস.এ জিন্নাহ কবির বলেছেন,আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার নির্বাচন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিতে হবে।
তিনি আরও বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার রক্ত ও তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা বিরোধী এ দেশীয় রাজাকার জামায়াতে ইসলামী দেশ বিরোধী ষড়যন্ত্র করছে।
স্বাধীনতা বিরোধী মিথ্যাবাদী জামাতে ইসলামীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। নির্বাচন বানচাল করার জন্য দেশ বিরোধী অপশক্তি জামাতে ইসলাম ষড়যন্ত্র করছে। দেশ বিরোধীদের সাথে জাতীয়তাবাদী দলের কিছু বিশ্বাসঘাতক যোগ দিয়েছে । বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারী জামায়াতে ইসলামী বিরুদ্ধে ধানের শীষে ভোট দিতে হবে।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হলে অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করবো। রাস্তা ঘাট, বীজ,কালভার্ট,স্কুল কলেজ,স্বাস্থ্য সেবা উন্নয়নে কাজ করব।
তিনি আরও বলেন, বিএনপি’র, সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে । আমরা সবাই ধানের শীষের কর্মী সকল বেদাভেদ ভুলে তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করতে হবে।
আজ ( ৮ ফেব্রুয়ারি ) ৫ টায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে আরিচা ঘাট টার্মিনালে ধানের শীষের নির্বাচনী বিশাল শো-ডাউন ও সমাবেশে বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী এস এ জিন্নাহ কবির প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন। বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি হাজার হাজার নেতা কর্মী এই শো -ডাউনে অংশ গ্রহণ করেন। মিছিলের নগরীতে পরিণত আরিচা ঘাট।
শিবালয় উপজেলা বিএনপি’র সভাপতি রহমত আলী লাভলু বেপারী এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান মো : জামাল উদ্দিন সরকার, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দিপু, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এডভোকেট মাকসুদুল হক মুকুল, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক,শিবালয় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, সহ-সভাপতি আক্তার হোসেন আনন্দ, ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন, ঘিওর উপজেলা বিএনপি’র সভাপতি মীর মানিকুজ্জামান মানিক,সহ-সভাপতি এডভোকেট আব্দুল আলিম আনোয়ার , জেলা কৃষকদলের সাবেক জামিলুর রহমান মনি, উলাইল চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান আলী, তেওতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন আনন্দ , তেওতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন বাবু, সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের,জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, জেলা শ্রমিক দল নেতা মোহাম্মদ আলীয়ার হোসেন, মানিকগঞ্জ জেলা যুবদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মো হোসেন আলী, জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মদ শহিদুল ইসলাম, সদস্য সচিব সাইদুর রহমান, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, মানিকগঞ্জ কামিল মাদরাসা ছাত্রদলের সভাপতি সিনবাদ খান,প্রমূখ ।########