মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Headline :
নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু ইন্ডিয়াতে যদি আন্দোলন করাতে পারি বাংলাদেশে এক মিনিটও সময় লাগবে না আপনাকে ফালাতে -এএসএম শাহরিয়ার কবীর সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী দরিদ্র ও অসহায়দের মাঝে চেক বিতরণ দৌলতপুরে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে এমপি জিন্নাহ কবীরের মতবিনিময়

এমপি রবিউল আউয়াল লাভলুর পিএস নিযুক্ত হলেন মুশফিকুর রহমান সানী

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আউয়াল লাভলু-এর সহকারী একান্ত সচিব (পিএস) হিসেবে নিযুক্ত হয়েছেন তরুণ ও মেধাবী মুখ মো. মুশফিকুর রহমান সানী।

সংসদ সদস্যের দাপ্তরিক কর্মকাণ্ড এবং নাগরপুর-দেলদুয়ারের উন্নয়নমূলক কাজে গতিশীলতা আনয়নের লক্ষ্যে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। মো. সানী দীর্ঘদিন ধরে সংসদ সদস্যের সাথে একনিষ্ঠভাবে কাজ করে আসছেন এবং সাধারণ মানুষের সাথে তার সুসম্পর্ক রয়েছে।

তার এই নতুন পথচলায় নাগরপুর ও দেলদুয়ার উপজেলার সর্বস্তরের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

শুভেচ্ছা বার্তায় স্থানীয় ব্যক্তিবর্গ জানান, “মো. মুশফিকুর রহমান সানী একজন কর্মঠ ও সৎ মানুষ। আমরা বিশ্বাস করি, তিনি মাননীয় সংসদ সদস্যের সহকারী একান্ত সচিব হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন এবং এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন।”

নিজের প্রতিক্রিয়ায় নবনিযুক্ত পিএস মো. মুশফিকুর রহমান সানী বলেন, “মাননীয় সংসদ সদস্য আমাকে যে বিশ্বাস ও আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছেন, আমি তার মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখাই আমার মূল লক্ষ্য।”

শুভেচ্ছা ও অভিনন্দন: মো. মুশফিকুর রহমান সানী।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page