শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Headline :
দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়ন নিষিদ্ধ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাচ্চু শেখকে আটক করে পুলিশে সোপর্দ করবো কাজ, গড়বো দেশ / সবার আগে বাংলাদেশএই স্লোগানকে সামনে রেখে গণসংযোগ করে বেড়াচ্ছেন এডভোকেট মো: আলেক মিয়া দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু

নাগরপুরে ৮ বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা: আটক ১

নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরে আট বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার মামুদনগর ইউনিয়নের পোস্টকামারী গ্রামে রোববার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত শিশু আয়েশা আক্তার ওই গ্রামের মো. হাসেম মিয়ার মেয়ে।

এ ঘটনায় জড়িত সন্দেহে আজমির হোসেন (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, আটক কিশোর মাদকাসক্ত এবং চুরির উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুর আড়াইটার দিকে আয়েশা তাদের প্রতিবেশী বাহাদুর মিয়ার বাড়ির পেছনে খেলা করছিল। এর প্রায় এক ঘণ্টা পর তার চাচা মো. ফজলু মিয়া মাঠ থেকে কাজ সেরে ফেরার পথে আয়েশাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এলে দেখা যায় শিশুটি আগেই প্রাণ হারিয়েছে।

নিহতের মা অভিযোগ করে জানান, আয়েশার পায়ে রুপার নুপুর ছিল, যা মরদেহ উদ্ধারের সময় পাওয়া যায়নি। পরিবারের ধারণা, মাদকাসক্ত আজমির হোসেন নেশার টাকার যোগান দিতেই শিশুটির নুপুর ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

খবর পেয়ে নাগরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন জানান,”আমরা মরদেহটি উদ্ধার করেছি এবং জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। এটি হত্যাকাণ্ড কি না বা এর নেপথ্যে প্রকৃত কারণ কী, তা ময়নাতদন্ত ও নিবিড় তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

০১৭১৬৪৭৪৫১৮

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page