শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Headline :
দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়ন নিষিদ্ধ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাচ্চু শেখকে আটক করে পুলিশে সোপর্দ করবো কাজ, গড়বো দেশ / সবার আগে বাংলাদেশএই স্লোগানকে সামনে রেখে গণসংযোগ করে বেড়াচ্ছেন এডভোকেট মো: আলেক মিয়া দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু

নাগরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২৬’ উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে কর্মসূচিটি পালন করা হয়।নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে নাগরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড পরবর্তী উদ্ধার অভিযানের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এ সময় উপস্থিত শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও সাধারণ জনগণকে জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়গুলো হাতে-কলমে দেখানো হয় এবং সচেতনতা বৃদ্ধি করা হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপভৌমিক উপজেলাপ্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউর রহমান জোয়ার্দ্দার, হিসাবরক্ষক কর্মকর্তা মো. আনোয়ার হোসেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহরাজুল হাসান, ইউনিয়ন পরিষদ প্রশাসক মো. হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার এবং নাগরপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার অনয় কুমার ঘোষসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব না হলেও সঠিক প্রস্তুতি ও সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তাই সবাইকে দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত ও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page