রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Headline :
দিন দিন কিশোর গ্যাং বেড়ে চলছে ঘিওরে আইনশৃংখলা- কমিটির সভায় এমপি এস এ জিন্নাহ কবির সিরাজগঞ্জে এসএসসি ৯৬ ব্যাচের বন্ধু উৎসব কেক কেটে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন -প্রতিমন্ত্রী টুকু ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আধুনিকায়ন ও দক্ষ জনশক্তিতে গড়ে তুলতে হবে — বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ফরিদ মেম্বার গ্রেফতার মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইলে ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা -প্রতিমন্ত্রী টুকু মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নাগরপুরে এমপি লাভলুর নেতৃত্বে ‘ক্লিনলিনেস ড্রাইভ’ শুরু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

দেশব্যাপী এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনা বাস্তবায়নে টাঙ্গাইলের নাগরপুরে শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। শনিবার (১৪ মার্চ) সকালে নাগরপুর সদর বাজারে এই ‘ক্লিনলিনেস ড্রাইভ’ বা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান গত বুধবার এক বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীকে মশকবাহিত রোগ থেকে রক্ষা করতে সকল সংসদ সদস্যকে প্রতি শনিবার নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। জনস্বাস্থ্যের গুরুত্ব বিবেচনা করে আজ থেকে নাগরপুরে এই কার্যক্রম শুরু হলো, যা প্রতি শনিবার নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষকেও নিজ নিজ আঙিনা ও ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার রাখার মাধ্যমে এই সামাজিক আন্দোলনে শরিক হতে হবে।

পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন: উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান ফারুক,

শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, যুবদলের (ভারপ্রাপ্ত আহ্বায়ক) নাজমুল হক স্বাধীন,(ভারপ্রাপ্ত সদস্য সচিব) নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান।

এছাড়াও নাগরপুর বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সভাপতি এস এম আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতারা এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page