শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Headline :
প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন -প্রতিমন্ত্রী টুকু ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আধুনিকায়ন ও দক্ষ জনশক্তিতে গড়ে তুলতে হবে — বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ফরিদ মেম্বার গ্রেফতার মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইলে ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা -প্রতিমন্ত্রী টুকু মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন

নাগরপুরে ছায়ানীড় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছায়ানীড়’। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আনিসুর রহমান বাদল-এর সার্বিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে এই মহতি উদ্যোগ গ্রহণ করা হয়।

শুক্রবার (২০ মার্চ) দপ্তিয়র ইউনিয়নে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় দরিদ্র পরিবারের হাতে সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন খাদ্য উপকরণ তুলে দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ছায়ানীড়’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ আলমগীর শেখ এবং সাধারণ সম্পাদক হারুন সিকদার। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা প্রতি বছর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি সাধারণ মানুষের ঈদে কিছুটা আনন্দ যোগ করতে পারে, তবেই আমাদের সার্থকতা। ভবিষ্যতেও ছায়ানীড় পরিবার এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।”

উপকারভোগীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ছায়ানীড় সংগঠনের পক্ষ থেকে এই উপহার পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আনিসুর রহমান বাদল-এর এই উদার মানসিকতার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page