শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
Headline :
দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়ন নিষিদ্ধ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাচ্চু শেখকে আটক করে পুলিশে সোপর্দ করবো কাজ, গড়বো দেশ / সবার আগে বাংলাদেশএই স্লোগানকে সামনে রেখে গণসংযোগ করে বেড়াচ্ছেন এডভোকেট মো: আলেক মিয়া দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু

দৌলতপুরে ধানের শীষ মার্কার সমর্থকদের কুপিয়ে আহত করলো সতন্ত্র প্রার্থীর সমর্থকরা

নিজস্ব প্রতিবেদক:২৪ মার্চ-২০২৬,মঙ্গলবার।

গত এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বন্দ্বের জের ধরে মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র ঘোড়া মার্কার সমর্থকদের হামলায় ধাণের শীষ মার্কার দুই কর্মী গুরুতর আহত হয়েছে।

আজ (২৪ মার্চ) মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের তালুকনগর বাজারে ঘটনাটি ঘটে।

আহতরা হচ্ছেন তালুকনগর গ্রামের তজুমুদ্দিনের ছেলে ধানের শীষের বিএনপি কর্মী ও মুক্তা প্রেসের মালিক জালাল উদ্দিন (৩৮) এবং মইনউদ্দিনের ছেলে পিন্টু (৩০)।
গুরুতর আহত জালাল উদ্দিনকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে বলে তার স্বজনরা জানান। পিন্টুকে প্রাথমিক চিকিৎসা দেয় হয়।
প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানাগেছে, জালাল উদ্দিনসহ তার কয়েক বন্ধু তালুকনগর বাজারে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এসময় এলাকায় চিহ্নিত আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতা ও স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কার সমর্থক
ইমরান,জাহিদ, রাকিব,আলামীন, রাজিব সহ আরও কয়েকজন চাইনিজ কুড়াল, চাপাতি নিয়ে হামলা করে। এসময় তাদের হামলায় গুরুতর আহত হয়ে জালাল উদ্দিন মাটিতে পড়ে যায়। তার আরেক বন্ধু পিঠে আঘাত পেয়েও দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানিয়রা জালাল উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
স্থানিয়সুত্রে জানাগেছে জালাল উদ্দিন ও পিন্টু গত নির্বাচনে বিএনপি প্রার্থী এসএ জিন্নাহ্ কবিরের সমর্থনে সক্রিয় কর্মী হিসাবে কাজ করেন। অপরিদিকে ইমরান,রাকিব জাহিদ, রাজিব,আলামিন ছিলেন বিএনপির বিদ্রোহী ঘোড়া মার্কার নিয়ে নির্বাচনে অংশ নেয়া সতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজার সক্রিয় কর্মী ছিলেন। তখণ থেকে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। যা কয়েকদিন ধরে জটিল আকার ধারন করায় এই ঘটনা ঘটে। এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কমর উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের আটক করার জন্য অভিযান চলছে। লিখিত অভিযোগ হাতে পেলেই আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।#####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page