বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

টাঙ্গাইলে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র জমা দিলেন নাছরীন আক্তার লাকী

নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সহকারী অধ্যাপক নাছরীন আক্তার লাকী বিএনপির মনোনয়ন প্রত্যাশি হয়ে মাঠে রয়েছেন। ইতিমধ্যে তিনি নির্বাচনী এলাকা টাঙ্গাইল জেলার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। তার মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টিকে দলের নেতাকর্মীরা ইতিবাচক বলে মনে করছেন। রাজনীতির অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ, সুশিক্ষিত ,ভদ্র, মার্জিত ।
নাছরীন আক্তার লাকী দলের মনোনয়ন পেতে অনেকটা আশাবাদি। তিনি মনে করেন, তারুন্যের অহংকার বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপিতে ত্যাগী ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হচ্ছে একের পর এক। বিএনপির রাজনীতিতে তৃনমুল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীরা বিষয়টিকে খুবই ইতিবাচক বলে মনে করছেন।
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাছরীন আক্তার লাকী ১৯৯২ সালে জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত হন। রাজনীতির পাশাপাশি সামাজিক ন্যায় বিচার, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবা সহ নানা ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। সরকারী কুমুদিনী কলেজ ও বেগম বদরুননেছা মহিলা কলেজ ছাত্রদলের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জাতীয়তাবাদী মহিলা দল টাঙ্গাইল জেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক, জিয়া স্মৃতি পাঠাগার টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও জিয়া সংসদ ঢাকা মহানগরের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন অত্যন্ত সাহস আর দক্ষতার সাথে। কেন্দ্রিয়ভাবে একজন দক্ষ প্রশিক্ষনপ্রাপ্ত পোলিং এজেন্ট তিনি। জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলীয় সাংগঠনিক কার্যক্রমে সমন্বয়ক, তৃনমুল পর্যায়ে ব্যপক ভোটার সচেতনতা ও জনসংযোগ তৈরিতে ব্যপক ভুমিকা রয়েছে তার। এছাড়াও নারী অধিকার সুরক্ষা, নিরাপত্তা , উন্নত শিক্ষা ব্যবস্থা,শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক অর্ন্তভুক্তিমুলক কর্মকান্ডে নেতৃত্ব দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে।
পিছিয়ে পড়া ও সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার প্রসারে সহযোগীতায় বিভিন্ন কর্মসুচিতে অংশগ্রহন, টাঙ্গাইল জেলায় বিনামুল্যে চিকিৎসাসেবা পরিচালনা এবং মা ও শিশু স্বাস্থ্য সচেতনা বৃদ্ধিতে দীর্ঘদিন যাবৎ অবদান রেখে চলেছেন নাছরীন আক্তার লাকী এছাড়াও মাদকের বিরুদ্ধে জনমত গঠন, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জরুরী ত্রান বিতরন ও উদ্ধার কার্যক্রমের সফল একজন সমন্বয়ক হিসেবে পরিচিতি রয়েছে তার।
মহান জাতীয় সংসদে মহিলা আসনে এমপি নির্বাচিত হলে প্রচলিত রাজনীতির বাইরে জনগনের জন্য বেশ কিছু কার্যক্রম বাস্তবায়নের স্বপ্ন দেখছেন তিনি। নারীদের আত্মনির্ভরশীল এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে নেতৃত্বের সুযোগ সৃষ্টি, গ্রামীন এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির জন্য মানসম্মত ও আধুনিক শিক্ষা নিশ্চিত করা, তৃনমুল পর্যায়ে সাধারন মানুষের চিকিৎসা সেবা পৌছে দেয়া,তরুন সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কারিগরী ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বাবলম্বী করা ও কৃষকদের জন্য আধুনিক কৃষি যন্ত্রপাতি ও উপকরণ নিশ্চিতকরন এবং ফসলের ন্যায্যমুল্য নিশ্চিতকরন তার অন্যতম প্রধান লক্ষ্য ।
জাতীয়তাবাদি দলের রাজনীতির সাথে পারিবারিক ভাবে সক্রিয় নাছরিন আক্তার লাকী । তার স্বামী মাহে আলম সাবু নাগরপুর সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন অত্যন্ত সুনামের সাথে। এছাড়াও জাতীয়তাবাদি উপজেলা ভাইস চেয়ারম্যান সংগ্রাম পরিষদেও কেন্দ্রিয় কমিটির আহবায়ক ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নাছরীন আক্তার লাকী কে মনোনীত করার কথা জানিয়েছে টাঙ্গাইলের তৃনমুলের ত্যাগী বিএনপি’র নেতাকর্মীরা।####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page