নিজস্ব প্রতিবেদক :::::
মানিকগঞ্জের ঘিওর আরিচা-দৌলতপুর-ঘিওর- নাগরপুর -টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক আর ৫০৬ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নত করুন শীর্ষক প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষা স্থানীয় পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১ টায় ঘিওর উপজেলায় এন ডি ই’র রেইস ক্যাম্পে আই এমইডি পরিকল্পনা মন্ত্রণালয় ও ভেনাস কনসাল্টিং প্রাইভেট লিমিটেড গুলশানের ঢাকার উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তত্ত্বাবধায়ক প্রকৌশলী সওজ ঢাকা সড়ক সার্কেল মুহাম্মদ সাইফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, উপ-পরিচাল( উপ-সচিব) মো: সিদ্দিকুর রহমান, টাঙ্গাইলের সওজ সড়ক বিভাগ নির্বাহী প্রকৌশলী ড.সিনথিয়া আজমিরী খান।
সভাপতিত্ব করেন মানিকগঞ্জের সওজ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহরিয়ার আলম ।
এছাড়া উপস্থিত ছিলেন মানিকগঞ্জের সওজ সড়ক বিভাগের এস ডি ই আব্দুল কাদের জিলানী।
এছাড়া বক্তব্য রাখেন,আরিচা টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঠিকাদার প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আইনুল ইসলাম , ডেপুটি প্রজেক্ট ম্যানেজার মুস্তাফিজুর রহমান,জমি অধিগ্রহণের ভুক্তভোগী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরদার, মোহাম্মদ ফিরোজ আলম, জালাল উদ্দিন ভিকু প্রমুখ।
#####