শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ফরিদ মেম্বার গ্রেফতার মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইলে ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা -প্রতিমন্ত্রী টুকু মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

নাগরপুরে মাদক বিক্রেতার হামলায় মা-ছেলে হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের জালাই গ্রামের চিহিত মাদক বিক্রেতা আনোয়ার মন্ডল ও আরিফ মন্ডলের বিরুদ্ধে সৌদি প্রবাসী আজিজুল মন্ডলের স্ত্রী আলেয়া বেগম (৪০) -ছেলে মেহেদী মন্ডল (১৩) এর উপর হামলা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় দুই জনকে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

রবিবার রাত ৯ টায় নাগরপুরের দপ্তিয়র ইউনিয়নের জালাই গ্রামে এ ঘটনা ঘটে।

হামলার শিকার সৌদি প্রবাসী আজিজুল মন্ডলের স্ত্রী আলেয়া বেগম জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী জালাই গ্রামের আনোয়ার মন্ডল ও আরিফ মন্ডল ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ মাদক বিক্রি করে আসছে। আমার ছোট ছেলে মেহেদী মন্ডলকে বিভিন্ন প্রলোভন দিয়ে ফুসলিয়ে মাদকের নেশায় আসক্ত করার চেষ্টা করে। এ কথা জানতে পেরে আমার ছেলেকে শাসন করি এবং মাদক বিক্রেতাদের সাথে মেলামেশা বন্ধ করি। এর জের ধরে ক্ষিপ্ত হয়ে রবিবার রাত ৯ টার দিকে প্রতিবেশী মাদক বিক্রেতা আনোয়ার মন্ডল, আরিফ মন্ডল সহ পাঁচ সাত জন সঙ্ঘবদ্ধ হয়ে দেশীয় ধারালো অস্ত্র,লাঠি শুটা স্টিলের টর্চ লাইট নিয়ে বাড়ির ঘরে ডুকে হামলা করে। দেশীয় ধারালো অস্ত্রের এলোপাথাড়ি আঘাতে আমার ছেলে মেহেদীর পায়ে কুপিয়ে কাটা রক্তাক্ত জখম করে ও শরীরে বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম হয় এবং আমার মাথায়, পেটে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত নীলা ফুলা জখম করে গলার স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে যায় । পরে স্থানীয় আত্মীয়-স্বজন গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার হাসপাতালে ভর্তি করে।

এবিষয়ে অভিযুক্ত আনোয়ার মন্ডলের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী জানান, আমার ইউনিয়নের জালাই গ্রামে রবিবার রাতে বাড়ি ঘরে ডুকে সৌদি প্রবাসীর স্ত্রী ও ছেলের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহতদের আত্মীয়-স্বজন আমার কাছে এসেছিল। তিনি বলেন, অপরাধী যেই হোক তাকে বিচার ও আইনের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান,এব্যাপারে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ######

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page