বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

আগামী ২১ মে নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। শুক্রবার সকালে সমিতির কার্যালয় থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি চলবে এবং একইদিন বিকাল পর্যন্ত জমা দেওয়া যাবে।  মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে মঙ্গলবার, প্রত্যাহারের শেষ দিন শুক্রবার এবং শনিবার চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। নির্ধারিত দিনে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. কোহিনুর মিয়া জানান, প্রথম দিনে সভাপতি পদে ১ জন, সহ-সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যান্য পদে এখনো কোনো মনোনয়নপত্র বিক্রি হয়নি।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কেতাব আলী এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ কোহিনুর মিয়া। প্রধান রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন মো. আব্দুর রাজ্জাক।

এদিকে, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. শওকত আলী এক প্রতিক্রিয়ায় বলেন, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুকে তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ঘোষিত সময়সূচি প্রশংসনীয়। নির্বাচিত হলে শিক্ষক সমিতির উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নসহ সার্বিক অগ্রগতিতে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিজয়ের ব্যাপারেও আশাবাদী। উপজেলার শিক্ষক মহলে আসন্ন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page