শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত দৌলতপুরে দেবরের হাতে ভাবি ও ভাতিজা খুন নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন

মটর সাইকেল ট্রাক মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ কিশোরের

মানিকগঞ্জ প্রতিনিধি ::::
মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার উত্তর পাড়তিল্লী বিল পাড়া নামক স্থানে কংক্রিট ভর্তি ট্রাক ও জিক্সার মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে ১ জন এবং মানিকগঞ্জ মেডিক্যালে ২ জন মৃত্যু বরণ করে।
শুক্রবার (৮ মে) সকাল ১১ টার দিকে নাগরপুর থেকে মানিকগঞ্জ গামী একটি পাথর বোঝাই ট্রাকের সহিত বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে থাকা আরোহী ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে ১জন। মোটরসাইকেলে আরোহী ছিল তিনজন। মোটরসাইকেল চালক সহ অপর আরোহী কে গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় অপর আরোহী ও চালক মৃত্যু বরণ করে।
মৃত্যু বরণ কারী মোটরসাইকেল চালক সোনা মিয়া (২২) পিতা, আব্দুল হালিম,
আরোহী আলম (১৬) পিতা- মোঃ জাহাঙ্গীর আলম, কালু মিয়া (১৬) পিতা- বিলাল হোসেন, উভয় সাং- তিল্লিরচর,থানা সাটুরিয়া, জেলা- মানিকগঞ্জ।
সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় কার্য সম্পাদন করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page