বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Headline :
সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২

নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (২৫ মে) সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক এবং নাগরপুর শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কেতাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর সহধর্মিণী ও নাগরপুর মহিলা অনার্স কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম (মুকুল)।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সমিতির সদস্য সচিব এবং বেকড়া বিশ্বেশ্বর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কহিনুর মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরপুর সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মোঃ নূর হোসেন মিয়া, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু শম্ভু নাথ সাহা এবং নাগরপুর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান আনিস।

এছাড়াও উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও নাগরপুর মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক ও ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আরশেদ আলীসহ নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।

শপথ গ্রহণ শেষে বক্তারা বলেন, শিক্ষকদের মর্যাদা রক্ষা, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গঠনে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

পরে নবনির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষক সমাজের কল্যাণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষকবৃন্দ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। এর মধ্য দিয়ে নতুন কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page