নিজস্ব প্রতিবেদক ::::
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা ইউনিয়নের বাসাইল গ্রাম থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো: রোমান হোসেন রমজান (৩১)কে দশ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী মো: রোমান হোসেন রমজান বাঘুটিয়া ইউনিয়নের বাসাইল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
রবিবার ৩১মে দৌলতপুর উপজেলা বাঘুটিয়া ইউনিয়নের বাসাইল এলাকায় দৌলতপুর থানা পুলিশ অভিযান ঐ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উপজেলা বাঘুটিয়া এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারের ডিউটি কালে দৌলতপুর থানার এস আই (নিঃ) মোঃ নজরুল ইসলাম ও এ এস আই আল আমিন সঙ্গীয় ফোর্স এর নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবার ট্যাবলেট ব্যবসায়ী মোঃ রোমান হোসেন রমজানকে গ্রেপ্তার করে। এর নিকট হইতে উদ্ধারকৃত ১০ (দশ) পিস কথিত ইয়াবা ট্যবলেট, ওজন ১ (এক) গ্রাম, মূল্য অনুমান ৩,০০০/- টাকা সহ উদ্ধার করা হয়।
সোর্সের মাধ্যমে খবর পায় বাসাইল এক বাড়িতে একজন মাদক ব্যবসায়ী মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত স্থানে পৌঁছাইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌঁড়াইয়া পালানোর চেষ্টা কালে সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করে।
এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের এস আই নজরুল ইসলাম জানান,উপস্থিত সাক্ষীর মোকাবেলায় ধৃত আসামীর নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে উপরে উল্লিখিত নাম ঠিকানা প্রকাশ করে। ধৃত আসামীর নিকট কোন মাদকদ্রব্য আছে কিনা জিজ্ঞাসাবাদ করিলে সে প্রথমে এলোমেলো কথাবার্তা বলে। অতঃপর ব্যাপকতর জিজ্ঞাসাবাদ এবং দেহ তল্লাশীকালে ধৃত আসামীর পরনের লুঙ্গির কোমরে কাগজে ও পলিথিনে মোড়ানো বিশেষভাবে রক্ষিত ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন-০১ (এক) গ্রাম, মূল্য অনুমান-৩,০০০/- টাকা নিজ হাতে পকেট থেকে বের করে দেয়। পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)স্বপন কুমার সরকার মাদক ব্যবসায়ী ও মাদক ক্রয়কারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, দৌলতপুর থানায় আমি যতদিন আছি মাদক ব্যবসায়ী ও ক্রয়কারী যেই হোক তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের স্থান এক হয় জেলখানা আর নাইলে দৌলতপুর ছাড়তে হবে । দৌলতপুর থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো: রোমান হোসেন রমজান বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মানিকগঞ্জ কোটে পাঠানো হয়েছে। #####