বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Headline :
শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের

মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি

নিজস্ব প্রতিবেদক ::::

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দৌলতপুর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার ( ২ জুন) বিকাল সাড়ে ৪ টায় দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় প্রধান অতিথি মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য এস এ জিন্নাহ কবীর বলেছেন, মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই। যুব সমাজের কাছে আমার একটি দাবি মাদক ছেড়ে মাঠে আসুন। আমি এলাকায় উন্নয়ন করব,যুব সমাজকে মাদক ছেড়ে মাঠে আসতে হবে।
মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং কারী যেই হোক তার বিরুদ্ধে সকলের অবস্থান নিতে হবে। মাদক চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে পাড়া মহল্লায় কমিটি গঠন করতে হবে। মাদক কারীকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে এজন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
তিনি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, মাদক ব্যবসায়ী, জুয়াড়ি, চাঁদাবাজ দুর্নীতিবাজ, মাদক সেবনকারী যেই হোক গ্রেপ্তারের পর কোন নেতা তদবির করলে তাকেও আটক করার নির্দেশ দেন।

দৌলতপুর বাজার ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক আরফান আলী প্রধানের সভাপতিত্বে ও সাংবাদিক জহির মাহমুদের সঞ্চালনায় উক্ত খেলায় উদ্বোধক ছিলেন,বিশিষ্ট পরমাণু চিকিৎসা বিজ্ঞানী, পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সানোয়ার হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন, দৌলতপুর থানা অফিসার ইনচার (ওসি) স্বপন কুমার সরকার, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দিপু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী গোলাম মোস্তফা, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: সিরাজুল ইসলাম,
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, মানিকগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ শফিকুল ইসলাম শফিক,সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার,উপজেলা কৃষকদলের সভাপতি প্রবাসক আবু সাঈদ মুসা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মো: ফেরদৌস রহমান,ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা হাবিবুল্লাহ নোমানী, জেলা কৃষক দলের সহ-সভাপতি এটিএম জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসিফ ইকবাল রনি,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল,জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন,উপজেলা যুবদলের গোলাম সালাউদ্দিন সেলিম,সদস্য সচিব আব্দুস সালাম, যুগ্ম আহবায়ক মো: সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ইমরান আহমেদ সামান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ রাজিব হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ,সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন,সহ-সাংগঠনিক সম্পাদক অনিক হাসান,উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হুমায়ুন করির এলিট প্রমূখ।

উক্ত খেলায় দৌলতপুর বাজার কাপড় ব্যবসায়ী ফুটবল দল বনাম দৌলতপুর বাজার ঔষধ ব্যবসায়ী ফুটবল দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন। খেলায় কাপড় ব্যবসায়ী ৩-০ গোলে ওষুধ ব্যবসায়ীকে পরাজিত করে।
পরে খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page