মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Headline :
সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে ‘দূর্বার-১৮’ এসএসসি ব্যাচের পুনর্মিলনী মধুপুরে কাঁচা আনারসের বাজার সম্প্রসারণে উজ্জ্বল সম্ভাবনা দিন দিন কিশোর গ্যাং বেড়ে চলছে ঘিওরে আইনশৃংখলা- কমিটির সভায় এমপি এস এ জিন্নাহ কবির সিরাজগঞ্জে এসএসসি ৯৬ ব্যাচের বন্ধু উৎসব কেক কেটে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন -প্রতিমন্ত্রী টুকু ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আধুনিকায়ন ও দক্ষ জনশক্তিতে গড়ে তুলতে হবে — বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ফরিদ মেম্বার গ্রেফতার মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার

নাগরপুর ইউনিয়নকে আধুনিক মডেল হিসেবে গড়ে তুলতে চাই রফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক ::

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদরের আগামীতে ৪ নং নাগরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী,সৎ যোগ্য নিষ্ঠাবান,জন দরদী,মেহনতি গরিব দুঃখী মানুষের আশ্রয়স্থল,যুব সমাজের পরিচিত মুখ রফিজ উদ্দিন গ্রামগঞ্জ, হাট বাজার,নির্বাচনী মাঠে-ঘাটে ব্যাপক গণ সংযোগ করে বেড়াচ্ছেন।

তিনি ইতিমধ্যে নাগরপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গণসংযোগের পাশাপাশি,পাড়া মহল্লায় গ্রামগঞ্জে হাটবাজারে রাস্তাঘাটে ব্যানার ফেস্টুন টাঙ্গিয়ে ব্যাপক সারা ফেলেছেন।

দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতা ও কৃষকদের সঙ্গে সম্পৃক্ত থেকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী নিজস্ব অবস্থান তৈরি করেছেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিজ উদ্দিন।

তিনি নাগরপুর উপজেলার নাগরপুর সদরেবেপারী পাড়া গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন ।

উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিজ উদ্দিন বর্তমানে তিনি রাজনীতি, ব্যবসা, সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

স্থানীয় কর্মী ও সাধারণ মানুষের মতে, দীর্ঘ দিন তিনি রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন এই উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন। সেই সুবাদে ইউনিয়নের প্রতিটি গ্রামে তার বিশাল কর্মী বাহিনী ও বিশাল ভোট ব্যাংক রয়েছে। সেই কর্মীর ভোট রফিজ উদ্দিনের বাক্সেই যাবে বলে অভিজ্ঞ মহল ধারণা করছে।

তিনি ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক অভিজ্ঞতা, দক্ষতা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে চেয়ারম্যান পদে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন।

তিনি ইউনিয়নের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়রা মনে করছেন।
উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিজ উদ্দিন বলেন, আমি নির্বাচিত হলে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মাননীয় সংসদ সদস্য ও গণমানুষের নেতা আমার রাজনৈতিক অভিভাবক রবিউল আওয়াল লাভলু সাহেবের সার্বিক সহযোগিতায় ও তার দিকনির্দেশনায় নাগরপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল হিসাবে গড়ে তুলবো। জনসেবা ও ন্যায় বৃত্তিক সমাজ প্রতিষ্ঠার সংকল্প যার প্রতিনিধি হওয়ার,অধিকার আছে তার। মানবিক ও নৈতিকতা গুণাবলী সম্পন্ন সৎ যোগ্য জননন্দিত ব্যক্তিত্ব শান্তিময় সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ । আমি নির্বাচিত হলে মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত,দুর্নীতি মুক্ত,ইভটিজিং বন্ধ করবো। অধিকার বঞ্চিত মেহনতি গরিব-দু:খী,খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে থাকবো। জনগণের সেবক হয়ে উন্নয়নের কাজ করতে চাই। গরিব ও দুঃস্থ মানুষের কাছ থেকে নিতে চাই না কিছু দিতে চাই।
আগামী নির্বাচনে নির্বাচিত হলে নাগরপুর ইউনিয়ন কে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো। সাধারণ ভোটার ও জনগণের কাছে ভোট ও দোয়া চাই। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমি নির্বাচিত হবো ইনশাল্লাহ।।
####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page