বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস

দৌলতপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস,ব্যাগ,জুতা ও দু:স্থ্যদের মাঝে ডেউ টিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক :::
মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় ও নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি মোতাবেক বৃক্ষরোপণ কার্যক্রম সফল করার লক্ষ্যে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে এডিপি এর আওতায় ৭৮ নং দৌলতপুর-২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর কোমলমতি শিক্ষাথীদের মাঝে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ ও জুতা এবং এবং প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরালট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনাশিপএন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পে আওতায় পার্টনার কংগ্রেস কৃষি প্রনোদনা বীজ,সার,গাছের চারা এবং ত্রাণ ও পূর্নবাসন মন্ত্রানালয়ের অধীনে ডেউ টিন বিতরণ করা হয়।

আজ ১০ জুলাই শুক্রবার বিকালে মানিকগঞ্জ জেলা দৌলতপুর উপজেলা পরিষদের সম্প্রসারিত হল রুমে উপজেলা প্রশাসনে উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর। বিশেষ অতিথি ছিলেন, জেলা কষি অধিদপ্তরের উপ-পরিচালক মো: শাহজাহান সিরাজ ।

উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন এর সভাপতিত্ত্বে এছাড়া উপস্থিত ছিলেন , সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার, উপজেলা প্রকৌশলী খন্দকার এনামুস সালেহীন, কৃষি কর্মকর্তা লুৎফে আল মইজ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো: মহসীন উল হাসান, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মো: লোকমান হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: সিরাজুল ইসলাম,জাতীয়তাবাদী যুবদলের নির্বাহী কমিটির যুগ্নু সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বিএনপির সাবেক সাধারন সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান, সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ফেরদৌস রহমান , সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসিব ইকবাল রনি,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল,উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সালিউদ্দিন সেলিম,সদস্য সচিব আব্দুস ছালাম,যুগ্ম আহবায়ক মো: সাইফুল ইসলাম,যুগ্ম আহবায়ক ইমরান সামান,জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: রাজিব হোসেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী, উপকারভোগী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page