বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২ দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট৷ পরিচালিত ,, ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে, মাদক মুক্ত সমাজ গড়ি,মাদক ছাড়ো খেলাধুলা করতে মাঠে চলো , -এস এ জিন্নাহ কবীর এমপি মানিকগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে মতবিনিময় সভা ঘিওরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলা অনুষ্ঠিত মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মাসুম ফুটবল একাডেমি কালের বিবর্তনে আবহমান হারিয়ে যাওয়া  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলাকে ধরে রাখতে  গ্রাম গঞ্জে উদ্যোগ নিয়েছেন  মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য  এস এ জিন্নাহ কবীর

ঘিওরের ঐতিহ্যবাহী তেরশ্রী ডিগ্রি কলেজে জলাবদ্ধতা পানির তোরে ভাঙ্গন দেখা দিয়েছে

নিজস্ব প্রতিবেদক :::

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী তেরশ্রী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানির তোরে তীব্র ভাঙনের দেখা দিয়েছে। । সাম্প্রতিক টানা অতিবৃষ্টির ফলে কলেজের বিশাল খেলার মাঠ ক্যাম্পাসের জলাবদ্ধতায় বিভিন্ন স্থানে আকস্মিক ও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। পরিস্থিতি বর্তমানে এতটাই জটিল আকার ধারণ করেছে যে, দ্রুত স্থায়ী সংস্কারের উদ্যোগ না নিলে কলেজের প্রধান চার তলা ভবনটি ধসে পড়ার আশঙ্কায় রয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজের এই ঐতিহ্যবাহী অবকাঠামো ও খেলার মাঠ রক্ষায় অনতিবিলম্বে সরকারি ও প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কলেজ গভর্নিং বডির (ম্যানেজিং কমিটি) সদস্য মোঃ ফেরদৌস রহমান কলেজ অধ্যক্ষের সাথে জরুরি আলোচনা করেছেন। তিনি কলেজের মূল ভবন ও মাঠ রক্ষার্থে প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে মানিকগঞ্জ ১ আসনের জাতীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর এর বরাবর একটি আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দেওয়ার পরামর্শ দেন। একই সাথে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে জরুরি ভিত্তিতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

​এ বিষয়ে কলেজ ম্যানেজিং কমিটির পক্ষ থেকে জানানো হয়, তেরশ্রী ডিগ্রি কলেজটি এই অঞ্চলের শিক্ষা বিস্তারে এক অনন্য ভূমিকা পালন করে আসছে। এলাকার হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ জড়িয়ে আছে এই বিদ্যাপীঠের সাথে। এমন পরিস্থিতিতে কলেজটিকে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচাতে মাননীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন এবং স্থানীয় সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। ভাঙন রোধে অতি দ্রুত কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে কলেজ কর্তৃপক্ষ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page