বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Headline :
শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের

সিরাজগঞ্জে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মতবিনিময় সভা

এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে পৌরসভার ১৫টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩জুন) দুপুরে শহরের একক সংঘ ক্লাবের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান আনিছ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এসএম আনোয়ার হোসেন রাজেশসহ ১৫টি ওয়ার্ডের নেতৃবৃন্দ।এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ১৭ বছর দলের দুঃসময়ে নেতাকর্মীদের সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, জেল জুলুম খেটেছি, হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছি। আজ দলের সুসময়ে অনেকেই সুবিধা নিতে দলে ভীড়ছেন,তাদেরকে পূর্ণবাসন করতে একটি মহল উঠে পড়ে লেগেছে।
এসব হাইব্রিডদের দলে কোন স্থান নেই। দলের দুঃসময়ে ত্যাগী নির্যাতিত নেতাকর্মীদেরকে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অবশ্যই মূল্যায়ন করবেন।
আগামীতে আসন্ন পৌরসভা নির্বাচনে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, দলের মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিরাজগঞ্জের কৃতি সন্তান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ দলের নীতি নির্ধারকরা অবশ্যই দলের ত্যাগী ও নির্যাতিতদের মূল্যায়ন করবেন বলে সাইদুর রহমান বাচ্চু আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি আরও বলেন, দলের নির্যাতিত ও দুঃসময়ের যারা কান্ডারী তাদের মধ্যে থেকে দল যাকে যোগ্য মনে করে মনোনয়ন দিবে আমরা তাকে মেনে নিবো এবং তার জন্য কাজ করবো তবে কোন ফ্যাসিস্ট আওয়ামী দোসর হাইব্রিডদের নেতাকর্মীরা মেনে নিবে না।
এসময় পৌরসভার ১৫টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫জন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page