বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত

সিরাজগঞ্জে হাইওয়ে রেস্টুরেন্ট, দই-মিষ্টি ও বেকারি কারখানায় যৌথ অভিযানে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের হাটিকুমরুল, সলঙ্গা ও পাঁচলিয়া এলাকায় অবস্হিত হাইওয়ে রেস্টুরেন্ট, দই-মিষ্টি ও বেকারি কারখানায় যৌথ অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।
বুধবার (১৫জুলাই) দুপুরে উল্লাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি),
ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার রিমার নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে হাইওয়ে রেস্টুরেন্ট রয়্যাল রুপালির দই-মিষ্টির কারখানায় দই-মিষ্টি তৈরীতে নিষিদ্ধ রাসায়নিকের ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশ-সহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানার মালিক মো: আল আমিনকে ৩০হাজার টাকা জরিমানা করা হয় এবং ক্ষতিকর নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করে খাদ্য পণ্য উৎপাদন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়াও জেলা ভোক্তা অধিদপ্তর কর্তৃক হাটিকুমরুল এলাকায় ফুড সিটি ইন হাইওয়ে রেস্টুরেন্ট, নূর বেকারি ও ফামস হাইওয়ে রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়।
সিরাজগঞ্জে জেলা ভোক্তা অধিদপ্তরের
সহকারী পরিচালক মো: সোহেল শেখ এর নেতৃত্বে অভিযানে দই এর মোড়কে লেবেল না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন করাসহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফুড সিটি ইন হাইওয়ে রেস্টুরেন্টের ম্যানেজার মো: আল আমিনকে ১০হাজার, নূর বেকারির মালিক মো: আতিকুর ইসলামকে ৫হাজার টাকা এবং ফামস হাইওয়ে রেস্টুরেন্টের মালিক গোলাম মোস্তফাকে ৫হাজারসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, ক্যাবের সদস্য, র‍্যাব ও ব্যাটেলিয়ন আনসার সদস্যবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখ।####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page