বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস

সিরাজগঞ্জে দই কারখানায় বিএসটিআই না থাকায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে উৎপাদিত দইয়ের মোড়কে লেবেল না থাকা, অস্বাস্হ্যকর পরিবেশে উৎপাদন ও বাজারজাত করণ যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারখানায় বিএসটিআই এর অনুমোদন না থাকাসহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে খান মিষ্টান্ন ভাণ্ডারের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সোহেল শেখ এর নেতৃত্বে পৌর এলাকার সয়াধানগড়া ও রহমতগঞ্জে অবস্হিত খান মিষ্টান্ন ভাণ্ডারের দইয়ের কারখানায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের
সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ এতথ্য নিশ্চিত করে জানান, পৌর এলাকার সয়াধানগড়া ও রহমতগঞ্জে অবস্থিত খান মিষ্টান্ন ভাণ্ডারের দই কারখানায় অভিযান চালিয়ে দেখা যায়,কারখানায় বিএসটিআইয়ের অনুমোদন নেই, উৎপাদিত দইয়ের মোড়কে লেবেল না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও বাজারজাতকরণ করা হচ্ছে। যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকরসহ বিভিন্ন অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে খান মিষ্টান্ন ভাণ্ডারের মালিক মো: বকুল খানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় দুধ পরীক্ষা করা হয়। পরে কাগজপত্র যাচাই-বাছাই করে দইয়ের কারখানার ঠিকানা সঠিক করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়েছে। অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসের প্রতিনিধি, ব্যাটেলিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন তিনি। ####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page