মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Headline :
নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু ইন্ডিয়াতে যদি আন্দোলন করাতে পারি বাংলাদেশে এক মিনিটও সময় লাগবে না আপনাকে ফালাতে -এএসএম শাহরিয়ার কবীর সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী দরিদ্র ও অসহায়দের মাঝে চেক বিতরণ দৌলতপুরে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে এমপি জিন্নাহ কবীরের মতবিনিময়

দৌলতপুরে ১২৪ পিস ইয়াবা ট্যাবলেট, মদ সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :::: :::

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদরের দৌলতপুর নয়াপাড়া মৃত মিন্টু মেম্বারের বাড়িতে এক অভিযান চালিয়ে ১২৪ পিস ইয়াবার ট্যাবলেট দুই বোতল মদ সহ মাদক ব্যবসায়ী মো: রাসেল খান (২৬) কে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ ।

২২ জুলাই বুধবার রাতে দৌলতপুর উপজেলার সদরের দৌলতপুর নয়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করে।

দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সৈয়দ হাবিবুল্লাহ ও কনস্টেবল মো: দেলোয়ার হোসেন সহ পুলিশ ফোর্স দৌলতপুর উপজেলা সদরের দৌলতপুর নয়াপাড়া মৃত মিন্টু মেম্বারের বাড়ি ( মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ বাড়িতে) মাদক দ্রব্য বিক্রির সময় এক অভিযান পরিচালনা করে। অভিযানে সময় ১২৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২ বোতল মদসহ মাদক ব্যবসায়ী মো: রাসেল খান (২৬) পিতা সোবাহান আলী খান,গ্রাম বাদ বিহালি নাগরপুর, টাঙ্গাইল কে গ্রেফতার করা হয়। চিহ্নিত মাদক ব্যবসায়ী মূল হোতা মো: আব্দুল্লাহ (২৬)পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের জানালা ভেঙে পালিয়ে যায়। গ্রেফতারকৃত রাসেল খানের দেয়া তথ্যে আব্দুল্লাহর থাকার ঘরে তল্লাশী করে খাটের তোসুখের নিচ থেকে ওই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার জানান, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে মানিকগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে করতে কাউকে ছাড় দেওয়া হবে না। আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। ####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page