শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
Headline :
অপসংবাদিকতাকে পরিহার করতে হবে -প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে নিহত ১৪ বাস মালিকের পরিবার পেল ৭ লাখ টাকা সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য আটক সাড়ে ৩ হাজার এতিম শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু সিরাজগঞ্জে প্রেমিকার বিয়ের খবরে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা শিবালয় মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোহাম্মদ উজ্জল ফকির নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন নেত্রকোনা ও বারহাট্টার উন্নয়নে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক এমপির প্রচেষ্টা অব্যাহত টাঙ্গাইলে দুস্থ পরিবার ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ মানিকগঞ্জের জুলাই গণঅভ্যুত্থানে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা সিরাজগঞ্জে বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

অপসংবাদিকতাকে পরিহার করতে হবে -প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলে মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, আপনারা অপসংবাদিকতাকে পরিহার করুন।

শুক্রবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়ামে সাপ্তাহিক “সময় তরঙ্গ” পত্রিকার প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কারো স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করব না। সাংবাদিকদের আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো।গর্ব করার মতো অনেক কিছুই আছে টাঙ্গাইলে। বিশেষ করে আমার দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো যাতে করে আপনাদের পেশা দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারেন। একটি সুন্দর টাংগাইল বিনির্মাণে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

তিনি বলেন, সাপ্তাহিক “সময় তরঙ্গ” পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠানের পত্রিকার সম্পাদক মোঃ রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, টাঙ্গাইল “ল” কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ খালেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের মহাসচিব জাফর আহমেদ, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকিরুল মাওলা ও টেলিভিশন রিপোর্টাস ফোরাম এর সভাপতি মামুনুর রহমানসহ
গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page