বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
Headline :
সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২

কালিগঙ্গা নদীতে রাতের আঁধারে অবৈধভাবে বালু কাটা ও বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

নিজস্ব প্রতিবেদক::

মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে রাতের আঁধারে অবৈধ মাটিকাটা ও বালু উত্তোলন বন্ধের দাবিতে কয়েকটি গ্রামের শত শত নারী পুরুষ মানববন্ধন করেছে।

আজ ২১ সেপ্টেম্বর সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের কালী গঙ্গা নদীর উপর তরা ব্রিজে এ মানববন্ধনে পৌলী খাগড়াকুড়ি ও চামটা গ্রামের কয়েক শত নারী পুরুষ নানা বয়সী মানুষ অংশ নেয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,পৌলী গ্রামের বাসিন্দা, মোঃ ওমর ফারুক, নিলুফা বেগম, খাগড়া কুড়ি গ্রামের বাসিন্দা মোঃ সাইজুদ্দিন শেখ, আলেয়া বেগম, চামটা গ্রামের বাসিন্দা, মোহাম্মদ লুৎফর রহমান, আমিরজান বেগম, আব্দুল আলী, শামসুল হক প্রমখ।

বক্তারা বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত রাতের আঁধারে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার ও কাটার মেশিন দিয়ে মাটি কাটা ও বালু উত্তোলন করা হচ্ছে। মাটি ও কাটার ফলে বাড়িঘর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করা হয়।কিন্তু আবেদন করার পরেও রাতের আঁধারে বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধ হচ্ছে না। বাধ্য হয়ে কয়েকটি গ্রামের নারী পুরুষ রাজপথে মানববন্ধন করছি।

বক্তারা অভিযোগ করেন, জেলা যুবদলের এক প্রভাবশালী নেতার নেতৃত্বে কালিগঙ্গা নদী থেকে রাতের আঁধারে মাটিকাটা ও বালু উত্তোলন করা হচ্ছে। অবৈধভাবে মাটি কাটার মেশিন দিয়ে বালু উত্তোলন করার ফলে শত শত বাড়িঘর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

ভুক্তভোগীরা বাড়িঘর ও থলির জমি রক্ষার দাবি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী খাদ্যমন্ত্রী জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানার সরকারি মোবাইল ফোনে জানান মিটিংয়ে আছি । এডিএম্এর সাথে কথা বলতে বলেন । ######

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page