বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
Headline :
সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২

টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ড্যাবে’র জনসচেতনতামূলক র‍্যালি

টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলে ডেঙ্গুর প্রকোঁপ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল জেলা শাখার উদ্যেগে জনসচেতনতামূলক র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি ও পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল জেলা শাখার উদ্যেগে জনসচেতনতামূলক একটি র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নীরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা করেন নেতৃবৃন্দ।

আলোচনা সভায় ড্যাব এর নেতৃবৃন্দ উল্লেখ করেন, শুধু কীটনাশক স্প্রে বা প্রশাসনিক ব্যবস্থা দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ঘরের ফুলের টব, ভাঙা টায়ার, বা ছাদ বাগান ও এয়ারকন্ডিশনারে যেন ৩ দিনের বেশি পানি জমে না থাকে, তা নিশ্চিত করতে প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পাশাপাশি আক্রান্ত রোগীদের ডিহাইড্রেশন বা পানিশূন্যতা রোধ করতে পর্যাপ্ত পরিমাণে তরল খাবার যেমন—লেবুর শরবত, ডাবের পানি, খাবার স্যালাইন ও স্যুপ বেশি বেশি খাওয়ানোর পরামর্শ দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন,
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডা.আব্দুল মতিন, সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল, প্রফেসর ডা.আবু হানিফ।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস-প্রিন্সিপাল ডা.রফিকুল আলম তালুকদারসহ হাসপাতালের নার্স ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page