বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস

নাগরপুরে সিসি ক্যামেরা ভেঙে স্কুলে চুরি, গায়েব ল্যাপটপ-ফ্যান

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দরজার তালা ও সিসি ক্যামেরা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। দুষ্কৃতকারীরা কক্ষের ভেতর ঢুকে একটি ল্যাপটপ ও ফ্যানসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

গত শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার গয়হাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নরদহি গ্রামে অবস্থিত ‘২৪ নম্বর মোল্লাপাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ এ ঘটনা ঘটে।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শিক্ষক-কর্মচারীরা বিদ্যালয়ে এসে প্রবেশপথের গেটের তালা ও হ্যাজবল ভাঙা অবস্থায় দেখতে পান। একই সঙ্গে বাইরে বসানো সিসি ক্যামেরাটিও ভাঙা পড়ে ছিল। পরে ভেতরে ঢুকে দেখা যায় আলমারি ভেঙে মালামাল তছনছ করা হয়েছে।

এলাকায় মাদক ও অপরাধ বৃদ্ধির কথা উল্লেখ করে গয়হাটা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. জাহিদ হোসেন কবির বলেন, “এলাকায় নেশাগ্রস্তদের উপদ্রব বেড়ে গেছে। বিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। মাদক নিয়ন্ত্রণ ও বিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।”

সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে গয়হাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার আঃ বাতেন বলেন, “প্রধান শিক্ষকের মাধ্যমে খবর পেয়ে আমি বিদ্যালয়ে গিয়ে তালা, সিসি ক্যামেরা ও আলমারি ভাঙা অবস্থায় দেখতে পাই। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের চুরি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।”

ঘটনার বিবরণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার বলেন, “সকালে এসে দেখি গেটের তালা ও সিসি ক্যামেরা ভাঙা। ভেতরে আলমারি ভেঙে একটি ল্যাপটপ ও ফ্যান নিয়ে গেছে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এর আগেও ৫-৬ মাস আগে চুরির ঘটনায় জিডি করা হয়েছিল। আজকের ঘটনাটিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”

সার্বিক বিষয়ে নাগরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার জানান, “বিদ্যালয়ে চুরির বিষয়টি আমরা অবগত হয়েছি এবং গুরুত্বের সঙ্গে দেখছি। বিদ্যালয় কর্তৃপক্ষকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হবে।”

এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page