বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত

সিরাজগঞ্জে পিস্তল ও গুলির খোসাসহ পিতা-পুত্র আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলির খোসা, একটি ম্যাগজিন ও দুটি ইলেকট্রিক শক লাইটসহ পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে বেলকুচি উপজেলার রাজাপুর ভূমি অফিস সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, রাজাপুর ইউনিয়নের রাজাপুর উত্তরপাড়া এলাকার জেলহক প্রামাণিক (৫২) ও তার ছেলে মোঃ নাসির (২৮)।
বিকেলে বেলকুচি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবিষয়টি নিশ্চিত করেন বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম।
সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ খবর পায় যে, জমি-সংক্রান্ত বিরোধের জেরে রাজাপুর ভূমি অফিসের পাশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং গুলি ছোড়ার অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুইজনকে আটক করে।
তিনি জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি গুলির খোসা, একটি ম্যাগজিন ও দুটি ইলেকট্রিক শক লাইট উদ্ধার করা হয়েছে। আটককৃত দুজন সম্পর্কে পিতা-পুত্র।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ঘটনার বিষয়ে পুলিশের তদন্ত চলমান রয়েছে। তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে গণমাধ্যমকে জানানো হবে।
সংবাদ সম্মেলনে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোক্তারুজ্জামান, ওসি (তদন্ত) জহুরুল ইসলামসহ পুলিশ সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।###

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page