বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Headline :
সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২

সিরাজগঞ্জে বার্মিজ রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজীপুরে একটি বার্মিজ রিভলবার, তিন রাউন্ড তাজা গুলি ও একটি মোটরসাইকেলসহ নাসিম হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা অপর একজন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত নাসিম হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কাজীপুর থানার একটি দল গান্ধাইল ইউনিয়নের সীমান্ত বাজার এলাকায় সড়কে চেকপোস্ট স্থাপন করে। মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারসহ ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে সেখানে বিশেষ অভিযান চালায়।
রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে দুই আরোহীসহ একটি সন্দেহভাজন মোটরসাইকেল চেকপোস্টের কাছে এলে পুলিশ থামানোর জন্য সংকেত দেয়। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তি দ্রুত নেমে দৌড়ে পালিয়ে যায়। পরে মোটরসাইকেল চালক নাসিম হোসেনকে আটক করে পুলিশ।

পুলিশ আরও জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে নাসিমের দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের কোমরের বাঁ পাশে গোঁজা অবস্থায় একটি রিভলবার পাওয়া যায়। রিভলবারটির ব্যারেলের বাম পাশে ইংরেজিতে ‘BARMA’ লেখা ছিল। অস্ত্রটির বাটসহ দৈর্ঘ্য ৯ ইঞ্চি। এ ছাড়া রিভলবারের ম্যাগাজিনে লোড করা তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এসময় তাদের ব্যবহৃত ইয়ামাহা কোম্পানির এফজেড-এস (FZ-S Version-3.0) মডেলের একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার নাসিম হোসেন ও পলাতক আসামির বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এ) ও ১৯(এফ) ধারায় কাজীপুর থানায় মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page