বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস

সিরাজগঞ্জে পূর্বের শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যা

 

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়ায় পূর্বের শত্রুতার জেরে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে।
শনিবার দুপুরের দিকে উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকার মৃত ছোহরাব আলীর ছেলে।

নিহত আমিনুল ইসলামের চাচাতো ভাই নান্নু জানান, গত তিন মাস আগে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষের আবুল কালাম ও তার ছেলেদের সাথে আমিনুলের বিরোধ হয়। এনিয়ে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

ওই বিরোধের জের ধরে আজ শনিবার দুপুরে আবারও তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল কালাম ও তাঁর ছেলেরা আমিনুলকে তুলে নিয়ে দা, হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নৌকায় করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া পথে তাঁর মৃত্যু হয়।

এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের মারধরে আমিনুল ইসলামের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।###

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page