বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

  1. নিজস্ব প্রতিবেদক :::

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি এবং বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল রাখার অভিযোগে মানিকগঞ্জের দৌলতপুরে তিনটি ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ অক্টোবর) দৌলতপুর বাজারে উপজেলা প্রশাসন ও জেলা ওষুধ প্রশাসন কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী  অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।

অভিযানকালে বাজারের বিভিন্ন ফার্মেসিতে ওষুধের মেয়াদ, সংরক্ষণ ও বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়। এ সময় তিনটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয় এবং বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল রাখার অনিয়ম ধরা পড়ে।
পরে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ও ৪০(গ) ধারায় তিন ফার্মেসিকে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট   সিলভিয়া স্নিগ্ধা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধের মান ও বিক্রয়ব্যবস্থা নিশ্চিত করতে বাজার তদারকি অব্যাহত থাকবে। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page