বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২ দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট৷ পরিচালিত ,, ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে, মাদক মুক্ত সমাজ গড়ি,মাদক ছাড়ো খেলাধুলা করতে মাঠে চলো , -এস এ জিন্নাহ কবীর এমপি মানিকগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে মতবিনিময় সভা ঘিওরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলা অনুষ্ঠিত মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মাসুম ফুটবল একাডেমি কালের বিবর্তনে আবহমান হারিয়ে যাওয়া  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলাকে ধরে রাখতে  গ্রাম গঞ্জে উদ্যোগ নিয়েছেন  মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য  এস এ জিন্নাহ কবীর

সাটুরিয়ায় সংবাদ কর্মীর উপর সন্ত্রাসী হামলা সাংবাদিক মহলের তীব্র নিন্দা দ্রুত শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পূর্ব শত্রুতার যের ধরে
দৈনিক প্রভাতী বাংলাদেশের স্টাফ রিপোর্টার মো. জাহাঙ্গীর হোসেন উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জানান বুধবার (৬ অক্টোবর) রাত পৌনে ১০টার উপজেলার সাটুরিয়া বাজারের বাসিন্দা —মো. রাজু আহম্মেদ ছেলে মো. আমানত হোসেন ( ২২) সাথে কয়েক মাস আগে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। তার ধারাবাহিকতায় ৬ অক্টোবর রাতে জাহাঙ্গীর আলমের রহমান মার্কেট ১ নং দোকানে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে
মো. আমানত হোসেন (২২) বাজার এলাকায় সাংবাদিক জাহাঙ্গীর আলম কে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ভুক্তভোগী প্রতিবাদ করলে একপর্যায়ে আমানত হঠাৎ ধারালো দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন। তার কাছে থাকা ব্যবসায়িক কিছু টাকা ছিনিয়ে নিয়ে যায়। ভুক্তভোগী ডাক চিৎকারে ঘটনাস্থলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অবাধ্য আমানত হোসেন পালিয়ে যায়।

পরে স্থানীয় এলাকাবাসী ও তার পরিবার লোকজন
ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় জাহাঙ্গীর আলম কে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

উল্লেখ্য সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাটুরিয়া বাজারে বিশিষ্ট ব্যবসায়ী, ক্রিয়া সংস্থার সম্মানিত সদস্য, প্রেসক্লাব সাটুরিয়া সিনিয়র সদস্য, সাটুরিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক। তার ওপর হামলার ঘটনায়, সাটুরিয়া বাজার কমিটি, প্রেসক্লাব সাটুরিয়া, সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী,সাটুরিয়া উপজেলা বিএনপির, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত সময়ে অভিযুক্ত আমানত হোসেনের শাস্তি দাবী জানান।

ঘটনার বিষয়ে অভিযুক্ত আমানত হোসেনের পরিবার ও স্হানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায় দীর্ঘ দুই দিন ধরে মোঃ আমানত হোসেন পরিবারের লোকজনের কথা না শুনে নিজের স্বাধীন ভাবে জীবন যাপন করে। এবং বিভিন্ন সময়ে বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। তার সাথে মাদকসেবীদের প্রতিনিয়ত সক্ষতা ও চলাফেরা রয়েছে বলে অনেকের অভিযোগ করেন। অবাধ্য আমনত হোসেন পিতা ও মাতার তেমন খোঁজখবর নেয় না। পরিবারের লোকজন বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করলে প্রতিনিয়ত তাদের ও মারধর করার হুমকি দেয়। তার ভয়ে তার পরিবারের লোকজন আতঙ্কে থাকে। সাংবাদিকের উপর হামলার ঘটনার তার পরিবারের লোকজন দুঃখ প্রকাশ করে এবং তার ছেলের উপযুক্ত বিচার দাবি জানান প্রশাসনের কাছে। এরকম কর্মকাণ্ড অন্য কোন ব্যক্তির সাথে আর না ঘটাতে পারে। সে যেন সুস্থ জীবনে ফিরে আসতে পারে সেই ব্যবস্থা দাবি জানান । ঘটনার পর থেকে আমানত হোসেন পলাতক রয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বাদী হয়ে সাটুরিয়া থানার লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো মোশারফ হোসেন জানান হামলার ঘটনায় সাংবাদিক জাহাঙ্গীর আলম বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযুক্ত আমানত হোসেনের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ আছে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#####

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page