বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত

পরকীয়ার জেরে সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী নিহত

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে পারিবারিক কলহ ও স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে স্ত্রীর ছুরিকাঘাতে রাশেদুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে উপজেলার ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাশেদুল ইসলাম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ধুবনী গ্রামের মৃত ছোরমান আলীর ছেলে। তিনি দুই সন্তানের বাবা। সাভারের রাজফুলবাড়িয়া এলাকার এসকেএইচ গার্মেন্টসে স্যাম্পল সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী হাসনা আক্তার (৩২) ভারটেক্স গার্মেন্টসে মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ২০১৯ সালে বিভিন্ন জেলার ১২ জন মিলে দক্ষিণ ধল্লা এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করেন। বর্তমানে সেখানে নয়টি পরিবার বসবাস করছে। এর মধ্যে রাশেদুল-হাসনা দম্পতির পরিবারও ছিল।
প্রতিবেশীদের ভাষ্য, বেশ কিছুদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে রাশেদুল ও হাসনার মধ্যে বিরোধ চলছিল। এর মধ্যে স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ নিয়ে তাদের মধ্যে প্রায়ই কথা-কাটাকাটি হতো বলে জানান তারা।
প্রতিবেশী এক নারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বৃহস্পতিবার ভোররাতে রাশেদুলের দুই সন্তানের চিৎকার শুনে তারা এগিয়ে যান। এ সময় ঘরের বাইরে রাশেদুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁর স্ত্রী হাসনার হাতে ছুরি ছিল বলেও দাবি করেন তিনি। পরে সন্তানদের মাধ্যমে ঘরের তালা খুলে রাশেদুলকে হাসপাতালে নেওয়ার জন্য বাড়ির পাশের সড়কে আনা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। এ সময় হাসনা পালিয়ে যান বলে জানান স্থানীয়রা।
নিহতের ছেলে আবুল হাসান দাবি করে, রাতে সে বাবার সঙ্গে একই কক্ষে ঘুমিয়ে ছিল। পাশের কক্ষে মা ও বোন ঘুমাচ্ছিল। ভোররাত ৪টার দিকে বাবার চিৎকারে তার ঘুম ভেঙে যায়। তখন বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় এবং মাকে হাতে রক্তাক্ত ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। এ সময় তাঁর মা বাবাকে উদ্দেশ করে পরকীয়ার সম্পর্কের কথা বলে ক্ষোভ প্রকাশ করেন বলে দাবি করে আবুল হাসান।
নিহতের মেয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রুমাইয়া জানায়, তার মা আগে থেকেই একটি ছুরি আলমারিতে লুকিয়ে রেখেছিলেন। ছুরিটি সম্পর্কে জানতে চাইলে মা সেটি দিয়ে তার জন্মদিনের কেক কাটবেন বলে জানিয়েছিলেন। ওই ছুরি দিয়েই তাঁর বাবাকে খুন করা হয়েছে বলে দাবি রুমাইয়ার।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জামাকাপড় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page