বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস

সিরাজগঞ্জে পৃথক তিন মাদক মামলায় ৫ আসামীর যাবজ্জীবন কারাদণ্ড 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে পৃথক তিনটি মাদক মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক বেগম লায়লা শারমিন পৃথক এ তিনটি মামলায় এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত পিপি শামচুজ্জোহা শাহানশাহ।

আদালত সূত্রে জানাযায়, সলঙ্গা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, কুষ্টিয়ার মিরপুর থানার পুরাতন আজমপুর গ্রামের মো. আলম হোসেনের ছেলে মো. মানিকুর রহমান মানিক (২৫) এবং একই গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মো. আশিক (২০)। বর্তমানে তারা পলাতক রয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর রাত ১টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালায় পুলিশ। সলঙ্গা থানার হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের ঢাকা বাস স্ট্যান্ড সংলগ্ন হাজী ইমান আলী মার্কেটের সামনে অভিযানকালে মানিক ও আশিকের দুই সিটের মাঝখানে রাখা একটি কালো ট্রাভেল ব্যাগ থেকে ৪৭ বোতল ভারতীয় ফেনসিডিল ও নগদ ২৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলা করেন।

অন্যদিকে, সলঙ্গা থানার মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে  রাজশাহীর গোদাগাড়ী থানার গঞ্জেশিবপুর গ্রামের মো. মাজেদ আলীর ছেলে মো. আবদুর নয়ন এবং ফরিদপুর গ্রামের মো. মইজুদ্দিনের ছেলে মামুনুর রশিদ। বর্তমানে তারা পলাতক রয়েছে।

মামলার নথি থেকে জানাযায়, ২০১৮ সালের ৭ আগস্ট সকাল ৮টার দিকে সলঙ্গা থানার রামারচর এলাকায় পরবত চায়ের দোকানের সামনে র‌্যাব-১২’র একটি দল অভিযান চালায়। এ সময় আমবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে আসামিদের কাছ থেকে ৫৫০ বোতল ফেনসিডিল, একটি আমবোঝাই ট্রাক, তিনটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৬৬৫ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া চৌহালী থানার একটি মাদক মামলায় মো. তোফাজ্জল হোসেন (৪৫) নামের আরও এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি চৌহালী উপজেলার চর শিমলাবাদ সরকারপাড়া গ্রামের মৃত নজরুল হক সরকারের ছেলে। তিনিও বর্তমানে পলাতক রয়েছেন।

মামলার নথি অনুযায়ী, ২০১১ সালের ২৭ নভেম্বর চৌহালীর সিমলাবাদ এলাকায় অভিযান চালিয়ে তোফাজ্জল হোসেনের কাছ থেকে ২৯ বোতল ফেনসিডিল ও একটি পুরোনো বাইসাইকেল উদ্ধার করা হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালত পৃথক এ তিনটি মামলায় এ রায় প্রদান করেন।###

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page