বাংলাদেশ নির্বাচন কমিশন স্থানীয় সরকার ইউনিয়ন ও উপজেলা পরিষদের নির্বাচনী দিনক্ষণ দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা করার কথা বলায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আটটি ইউনিয়নে ও উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পদচারণায় ইতিমধ্যে গ্রামগঞ্জে হাটবাজারে চায়ের দোকানে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।। ইতিমধ্যে দৌলতপুর উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী গ্রামগঞ্জে,হাটবাজারে ব্যাপক গণ সংযোগ শুরু করেছেন ও বাড়ি বাড়ি সকালের দোয়া ও প্রচার প্রতারণায় ব্যস্ত সময় পার করছেন ।
তিনি বাঘুটিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। মাওলানা হাবিবুল্লাহ নোমানী ইসলামপুর গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিকের ছেলে। বিগত দুই বছর যাবত মাওলানা হাবিবুল্লাহ নোমানী দৌলতপুর উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস- চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার পক্ষে গ্রামগঞ্জে নারী-পুরুষ ও যুবসমাজ এবং সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। দৌলতপুর উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস-চেয়ারম্যান প্রার্থী মাওলানা হাবিবুল্লাহ নোমানী বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর ভাই এর নেতৃত্বে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছি। আমি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছি। আমার দল বিএনপি অবশ্যই আমার রাজনৈতিক কর্মকাণ্ডকে মূল্যায়ন করবে।
তিনি আরও বলেন, বিগত ২ বছর যাবত আমি দৌলতপুর উপজেলার গ্রামগঞ্জে হাটবাজারে, প্রতিটি গ্রামের নারী-পুরুষ ভোটারদের মাঝে চষে বেড়াচ্ছি এবং জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। আমি দৌলতপুর উপজেলাকে মাদক মুক্ত,চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, একটি আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। যুব সমাজকে মাদক থেকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সাধারণ গরিব দুঃখী মানুষের পাশে থাকবো। আমি নির্বাচিত হলে যমুনা নদীর ভাঙ্গন কবলিত বাঘুটিয়া,বাচামারা,চরকাটারি, জিয়নপুর ইউনিয়নকে রক্ষা করার জন্য মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর ভাইয়ের সহযোগিতায় স্থায়ী বাধ নির্মাণ করার চেষ্টা করব।
আমি দৌলতপুর উপজেলার ভোটার ও সকল সাধারণ মানুষের দোয়া চাই। আমিও দৌলতপুর উপজেলাবাসীর সকলের জন্য দোয়া কামনা করছি। ####