বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জে হরিরামপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি গঠন

 

মানিকগঞ্জ প্রতিনিধি।
মানিকগঞ্জের হরিরামপুর প্রেসক্লাবের( ২০২৬-২০২৭) ও( ২০২৭-২০২৮) মেয়াদের কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে দৈনিক সকালের বার্তার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মো. জামিল বিশ্বাস সভাপতি এবং দৈনিক সময়ের কণ্ঠের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মো. নাজমুল চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

উক্ত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি দৈনিক তথ্য সংবাদের জেলা প্রতিনিধি ইমরুল হাসান হিমেল, সহ-সভাপতি দৈনিক পৃথিবী প্রতিদিনের উপজেলা প্রতিনিধি মানিকুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক নিরপেক্ষের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী নির্বাচিত হন।

এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আলোর দিগন্তের উপজেলা প্রতিনিধি মো.আমজাদ মীর, সহ-সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার আবুল হাসনাত রাসেল, কোষাধ্যক্ষ পদে দৈনিক গণজমিনের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম এবং দপ্তর সম্পাদক পদে দৈনিক গণকণ্ঠের উপজেলা প্রতিনিধি রাসেল ও সহ দপ্তর সম্পাদক পদে দিগন্তের কাগজের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম জুয়েল নির্বাচিত হন।

 

কমিটির অন্যান্য পদে প্রচার সম্পাদক হিসেবে দৈনিক নববাণীর স্টাফ রিপোর্টার এসএম অপু, ক্রীড়া সম্পাদক হিসেবে জিএসএন নিউজ-২৪ ডটকমের ক্রীড়া প্রতিবেদক সাব্বির নির্বাচিত হন।

কার্যকরী পরিষদের সদস্য হিসেবে হিসেবে দৈনিক রাঙামাটির সময়ের উপজেলা প্রতিনিধি বিল্লাল হোসেন, দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবির উপজেলা প্রতিনিধি সৌরভ সাহা, বিডি লাইভ ২৪ ডটকমের জেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান প্রমূখ।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাঁদের শুভাকাঙ্ক্ষীরা।

তাঁরা প্রত্যয় ব্যক্ত করেন, নতুন নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং হরিরামপুর উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র গণমাধ্যমে তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে।

পাশাপাশি নতুন কমিটির নেতৃত্বে সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দায়িত্ববোধ আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

মানিকগঞ্জ থেকে
01728535317

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page