বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস

দুর্গাপূজাকে সামনে রেখে সিসি ক্যামেরা স্থাপনসহ আইন শৃঙ্খলা বাহিনীর সকল গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে  -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি :
বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি বলেছেন, ইতিমধ্যে পূজার কার্যক্রম শুরু হয়েছে। সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক, আইন শৃঙ্খলা বাহিনীসহ সকল গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অনান্য বছরের চেয়ে এ বছর আমরা আরো ভালোভাবে পূজা উদযাপন করতে পারবো। তিনি আরো বলেন, কিছু দুষ্ট লোক আছে, যারা বিভিন্ন ভাবে এই সরকারকে বিব্রত করার জন্য নানা প্রকার অপকৌশল, অপতৎপরতা চালানোর প্রক্রিয়া নিয়েছে। আমরা এ ব্যাপারে সজাগ আছি। আমরা সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে নিরবিচ্ছিন্নভাবে যেন পূজা উদযাপন হয় সে বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, মাদক একটি জাতীয় সমস্যা। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই মাদকের ব্যাপারে আরো কার্যকরী পদক্ষেপ নেওয়া যায়। যাতে করে এটা নিয়ন্ত্রণে আানা যায়।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী  শরীফুল আলম এমপি। টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসেনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো: রবিউল আওয়াল প্রমুখ। এসময় জেলা আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে শনিবার সকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সহধর্মিনীর ২৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আলেমা খাতুন ভাসানী বইয়ের মোড়ক উন্মোচন এবং আলোচনা সভায় যোগ দেন।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page