বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত

টাঙ্গাইলে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি :
পারিবারিক অসচেতনতাই মাদকাসক্তির মূল কারণ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় শহরের নিরালা মোড় সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে সর্বদা নির্ভীক  ফাউন্ডেশন এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতায় টাঙ্গাইলের ২টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা নির্ধারিত বিষয়ের পক্ষে-বিপক্ষে যুক্তি, তথ্য ও বিশ্লেষণ উপস্থাপনের মাধ্যমে তাদের বিতর্ক দক্ষতা তুলে ধরে।
সর্বদা নির্ভীক ফাউন্ডেশন এর সভাপতি শাহীন সরকার এর সভাপতিত্বে ও নুসরাত খন্দকারের সঞ্চালনায়
অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন  সাদত কলেজ ডিবেটিং ক্লাব ও শিল্প লোক আরিফ আহমেদ, কুমুদিনী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক
 কবি ও কথা  সাহিত্যিক রেখা আক্তার।
এ ছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয় অন্যান্য  শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, তথ্য বিশ্লেষণ, মতপ্রকাশের সক্ষমতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page