বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস

দৌলতপুরে বেশি দামে চোরাই পথে সার বিক্রির অভিযোগে ২ লক্ষ টাকা জরিমান। সারের লাইসেন্স বাতিল

মানিকগঞ্জ প্রতিনিধি :::

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদরে অবৈধ ভাবে চোরাই পথে বেশি দামে পার্শ্ববর্তী নাগরপুর উপজেলায় ১১ বস্তা সার বিক্রির অভিযোগে সারসহ অটো গাড়ি আটক করেছেন স্থানীয় কৃষক ও জনতা। এ ঘটনায় অবৈধভাবে বেশি দামে চোরাই পথে সার বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দৌলতপুর বাজারের সাব-ডিলার হাবিবুর রহমান হবিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস ।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সদরে দৌলতপুর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর থেকে অবৈধ ভাবে সার পার্শ্ববর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল—এমন অভিযোগে ১১ বস্তা সার স্থানীয় কৃষক জনতা আটক করে। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নেন। অভিযুক্ত সাব-ডিলার হাবিবুর রহমান হবিকে ২ লাখ টাকা জরিমানা ও সাব ডিলারের লাইসেন্স বাতিল করা হয়।এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত কৃষি কর্মকর্তাকে আটকৃত ১১ বস্তা সার কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি বিক্রি করার নির্দেশ প্রদান করেন। এছাড়া সাব ডিলারের স্যারের গুদামে স্যার থাকলে স্যারগুলো কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করার নির্দেশ দেন ।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সার নির্ধারিত নিয়মে বিক্রি ও সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুমোদিত এলাকার বাইরে অনিয়মের মাধ্যমে সার বিক্রি করা হলে স্থানীয় কৃষকদের সারপ্রাপ্তি ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। এ কারণে সার বিতরণে অনিয়ম প্রতিরোধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page