মানিকগঞ্জ প্রতিনিধি ::
নিবাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গা উৎসবে সার্বিক নিরাপত্তা বাস্তবায়নের লক্ষ্যে মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের উপহার সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্যের বড় মেয়ের জামাই ব্যারিস্টার জাওয়াদুল করিম।
আজ (১৯ অক্টোবর) সোমবার বিকালে মানিকগঞ্জের উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর পক্ষ থেকে শারদীয় দুর্গা উৎসবে উপলক্ষে ১ টি শাড়ি কাপড় ও ২টি ধুতি ৪৩ টি দুর্গা মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদকের হাতে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উৎসবের প্রাক্কালে উপহার পেয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিরা প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় দৌলতপুর উপজেলা বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ লোকমান হোসেন, সাবেক সাধারন সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান, সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক সাধারণ মোঃ শফিকুল ইসলাম শফিক,উপজেলা যুবদলের আহবায়ক হাজী গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস সালাম,যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোবারক হোসেন, যুগ্ম আহবায়ক ইমরান আহমেদ সামান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিব হাসান, জেলা ছাত্রদলের সিনিয়র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো : অনিক হাসান প্রমুখ।