বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Headline :
সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২

দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   :::

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ৩ নং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও দৌলতপুর উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো: শাহিনুর হোসেন শাহিন এর নির্বাচনী প্রচারণা ও থান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ অক্টোবর রাতে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ইসলামপুর মধ্যপাড়া হোসেন মাতুব্বরের বাড়িতে কয়েকশত সমাজসেবক, মুরুব্বি, যুবসমাজ উপস্থিতিতে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত উঠান বৈঠকে মিয়া চান হাজীর সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সাবেক যুগ্নু আহ্বায়ক নুরুল্লাহ এর সঞ্চালনায় বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও দৌলতপুর উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো: শাহিনুর হোসেন শাহিন বলেন, আমি একজন গর্বিত কৃষক বাবার সন্তান। কৃষক শ্রমিক মেহনতি মানুষের কষ্টের কথা বুঝি। আমি কৃষক দলের একজন কর্মী। দীর্ঘদিন বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। আমি অবসর জীবনে শহর ছেড়ে মাতৃভূমি বাঘুটিয়া ইউনিয়ন বাসির সেবা করার উদ্দেশ্যে ইসলামপুর গ্রামে বসবাস করছি।

ঐদিন নির্বাচনী মতবিনিময় সভা ও আজ উঠান বৈঠকে আপনারা যেভাবে উপস্থিত হয়ে সাড়া দিয়েছেন উঠান বৈঠক একটি সমাবেশে পরিণত করেছেন। ইসলামপুর গ্রামবাসীর কাছে চিরঋণী হয়ে গেলাম। আপনারা যদি আমার পাশে থাকেন ভোট দিয়ে একটু সুযোগ করে দেন আমি শতভাগ কাজ শতভাগ কাজ করব। বাঘুটিয়া ইউনিয়নের অবহেলিত নদী ভাঙ্গন কবলিত এলাকার সাধারণ খেটে খাওয়া কৃষক শ্রমিক, মেহনতি মানুষের সেবা করতে চাই। আপনারা যদি আমার পাশে থাকেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছি। আপনারা আমার পাশে থাকলে নির্বাচন করব এ সময় উপস্থিত কয়েকশত জনতা হাট উচিয়ে শাহিনুর হোসেন শাহিন কে সমর্থন করেন।

উক্ত তো নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা হাবিবুল্লাহ নোমানী।
এছাড়া আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবু,বাঘুটিয়া ইউনিয় বিএনপি’র সাবেক সহ-সভাপতি শাহ আলম বেপারী, বাঘুটিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, উপজেলা যুবদলের সদস্য আব্দুল কাদের, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ নুর আলম, ৯ ওয়ার্ড সভাপতি সানোয়ার হোসেন,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বেপারী, বাঘুটিয়া ইউনিয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুজ্জামান , ওয়ার্ড যুব দলের সভাপতি মোহাম্মদ আলী হোসেন, বাঘুটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহফুজ খান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাঘুটিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন প্রমূখ।

বক্তারা শাহিনুর হোসেন শাহিনকে আগামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। মানিকগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্যের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে দাবি করছি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহিনুর হোসেন শাহীনকে দলীয়ভাবে সমর্থন দেওয়ার আহবান জানান।

সেই সাথে এলাকাবাসীর পক্ষ থেকে নির্বাচনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।###

কা.কা./ নি. প্র / জা. উ.ভি

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page