সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
Headline :
দেশের মানুষ যেনো অনাহারে না থাকে, সেই লক্ষ্যে ওএমএস এর পয়েন্ট বাড়ানো হয়েছে: খাদ্যমন্ত্রী দেশ ও জাতির উন্নয়ন করতে হলে, মাদক মুক্ত,চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হবে, –এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত সৎ , যোগ্য,স্বচ্ছল ব্যক্তিদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন–সাটুরিয়ার সংবর্ধনা অনুষ্ঠানে খাদ্য মন্ত্রী এলাকার উন্নয়নে সৎ ও যোগ্য জনপ্রতিনিধি বেছে নেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়ন নিষিদ্ধ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাচ্চু শেখকে আটক করে পুলিশে সোপর্দ করবো কাজ, গড়বো দেশ / সবার আগে বাংলাদেশএই স্লোগানকে সামনে রেখে গণসংযোগ করে বেড়াচ্ছেন এডভোকেট মো: আলেক মিয়া দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি

দেশের মানুষ যেনো অনাহারে না থাকে, সেই লক্ষ্যে ওএমএস এর পয়েন্ট বাড়ানো হয়েছে: খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি :১ নভেম্বর ২০২৬

অসহায় ও নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে খাদ্যদ্রব্য পৌঁছে দিতে এবং বাংলাদেশের কোনো মানুষ যেন অনাহারে না থাকে, সেই লক্ষ্যেই ওএমএসের (খোলাবাজারে খাদ্যশস্য বিক্রি) পয়েন্ট বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতা।

রোববার বিকেলে মানিকগঞ্জ পৌরসভার শহীদ মিনার চত্বরে ওএমএস কার্যক্রমের আওতায় ট্রাকসেল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অসহায় মানুষের কাছে খাদ্যদ্রব্য পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। মানিকগঞ্জের অভাবী ও নিম্ন-মধ্যবিত্ত মানুষ যাতে আরও বেশি করে চাল ও আটা সংগ্রহ করতে পারেন, সে জন্য নতুন করে পাঁচটি ওএমএস পয়েন্ট বাড়ানো হয়েছে। সাধারণ মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়া এবং বাংলাদেশের কোনো মানুষ যেন অনাহারে না থাকে, সেই লক্ষ্যেই আমাদের ওএমএসের পয়েন্টগুলো বাড়ানো হয়েছে।

আসন্ন রমজান মাস উপলক্ষে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে আমরা এখন কিছু পরিকল্পনার মধ্যে আছি। পরবর্তী সময়ে সেগুলো আপনাদের জানানো হবে।

এ সময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক খন্দকার নাজমুস সাকিব, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page