বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Headline :
সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২

শেষ মুহূর্তে সিরিজ সেরা হিসেবে সিরাজকেই কেন বেছে নিতে চেয়েছিলেন ম্যাককালাম?

ইংল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস পঞ্চম টেস্ট জয়ে সিরিজ ২-২ এ সমতায় শেষ করল ভারত। আর ঠিক এই নাটকীয় ম্যাচের শেষভাগেই ঘটে গেল আরেক চমক—সিরিজ সেরা নিয়ে শেষ মুহূর্তে মত বদলালেন ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম!

প্রথমে ভারতীয় অধিনায়ক শুভমান গিলকে বেছে নিয়েছিলেন তিনি। পাঁচ ম্যাচে ৭৫৪ রান করা গিল ছিলেন পুরস্কার জয়ের দৌড়ে অগ্রগামী। উপস্থাপক মাইক অ্যাথারটন পর্যন্ত তৈরি ছিলেন গিলের সাক্ষাৎকারের জন্য। তবে শেষ দিন সকালে মোহাম্মদ সিরাজ বদলে দিলেন দৃশ্যপট।

ক্রিকবাজে বিশ্লেষণে দিনেশ কার্তিক বললেন, ‘চতুর্থ দিন ম্যাচ শেষ হলে গিলই হতেন সিরিজ সেরা। ম্যাককালামও সেটাই বলেছিলেন। তবে মাত্র ৩০-৪০ মিনিটে তার ভাবনায় পরিবর্তন আসে। সিরাজ যে আগুনে স্পেল উপহার দিলেন, তাতেই মন গলেছে ম্যাককালামের।’

সিরিজের শেষ ইনিংসে ৫ উইকেট তুলে নেন সিরাজ। বুমরাহ না থাকায় বোলিং আক্রমণের নেতৃত্বে ছিলেন তিনি। ইংল্যান্ডের শেষের প্রতিরোধ ভেঙে দিয়ে জয়ের বন্দরে পৌঁছে দেন ভারতকে।

ম্যাচশেষে স্কাই স্পোর্টসকে ম্যাককালাম বলেন, ‘ওর (সিরাজের) বল হাতে যে আগ্রাসী মানসিকতা, সেটা দেখতে চায় সবাই। এই স্পেলটা সিরিজটাই ঘুরিয়ে দিয়েছে।’

ইংল্যান্ডে দুই দলের কোচরাই দেন সিরিজ সেরার ভোট। ম্যাককালাম গিলের পক্ষে ভোট দিয়েছিলেন, গৌতম গম্ভীর ভোট দেন হ্যারি ব্রুকের পক্ষে। তবে ম্যাচ শেষে ম্যাককালামের মন যেন পড়ে থাকল সিরাজের কাছে।

দিনেশ কার্তিক যোগ করেন, ‘সিরাজ এই সিরিজে বারবার প্রমাণ করেছে, দল যখন বিপদে, তখন সে সামনে আসে। যেদিন বুমরাহ খেলেননি, সেদিন ম্যাচ জিতেছে ভারত। এটা বুমরাহর প্রতি অসম্মান নয়, বরং সিরাজ কীভাবে দায়িত্ব নেয়, তার উদাহরণ।’

শেষ কথা? সিরিজে ব্যাট-বলের রোমাঞ্চ ছিল তুঙ্গে। তবে সিরাজের স্পেলই বোধহয় সিরিজের সবচেয়ে বড় মোড় পরিবর্তনের গল্প।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page