বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
Headline :
সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২

দৌলতপুরের তালুক নগর বিএনপি’র প্রার্থীর পক্ষে প্রচারণা সভা

নিজস্ব প্রতিবেদক :
আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১( দৌলতপুর-ঘিওর- শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস.এ জিন্নাহ কবির এর পক্ষে নির্বাচনী ভোটের মাঠ চসে বেড়াচ্ছেন মেয়ের শ্বশুর ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জামাল সরকার।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে তালুকনগর বাজারে ধানের শীষের নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী জিন্নাহ কবিরের পক্ষে মেয়ের শ্বশুর ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল সরকার বক্তব্যে কথাগুলো বলেছেন।

তিনি বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিতে হবে । স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলামী বেহেস্তের টিকিট বিক্রি করছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে নাউজুবিল্লাহ। ধর্মব্যবসায়ী জামায়াতে ইসলামী মিথ্যা কথা বলে প্রতারণা করে ভোট নেওয়ার পায়তারা করছে।

তিনি আরও বলেন, আপনারা সবাই জিন্নাহ কবির হয়ে বিএনপি’র সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে । আমরা সবাই তারেক রহমানের ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

কলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছামাদ ও দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রবি উজ্জ্বল রবি এর সঞ্চালনায় এবং কলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাভার উপজেলার বিএনপির সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জামাল সরকার। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য হামিদুর রহমান দুলাল, উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ আজহারুল ইসলাম,জেলা কৃষক দলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক দলের সভাপতি আবু সাঈদ মুসা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা প্রভাষক কামরুল ইসলাম, কলিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আব্দুল মালেক বিশ্বাস, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা শেফালী আক্তার, বিএনপি নেতা তোফায়েল আহমেদ সূর্য, মহিলা দলনেত্রী আলি আক্তার মিতু, যুবদল নেতা মিঠুন বিশ্বাস,কলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মো: লালন মিয়া, ছাত্রদল নেতা সঞ্জয় মিয়া প্রমূখ।

প্রমুখ।#####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page