বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত

আ’লীগ নেতার পাম্প থেকে চোরাপথে পেট্রোল বিক্রি ম্যানেজার-ক্রেতা আটক

মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আ’লীগ নেতার মালীকাধীন রুমী ফিলিং এন্ড সিএনজি স্টেশনের নামে আনা সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল অন্যত্র বিক্রির অভিযোগে পাম্প ম্যানেজার ও অবৈধ ক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পাম্প ম্যানেজার এসএম বাবুল হোসেন (৫০) ও ডিজেল ডিলার মামুন প্রধানকে (৪২) গ্রেফতার করেন।

গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা- এনএসআই মানিকগঞ্জ জেলা কর্মকর্তারা ঐ পাম্প থেকে পেট্রোল বিক্রির ঘটনায় লড়ী জব্দ করে ও উর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করে।
কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহিম খান এ পাম্পের মালিক।
জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে কৃত্রিম জ¦ালানী সংকটের মধ্যে একটি চক্র এ পরিস্থিতি আররোও জটিল করে তুলতে যেন মরিয়া হয়ে উঠেছে। তার ধারাবাহিকতায় মহাদেবপুরে অবস্থিত রুমী ফিলিং স্টেশনের নামে বুধবার রাতে ফতুল্লা থেকে সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল ও ৯ হাজার ডিজেল আসে। বুধবার রাতে আসা পেট্রোলবাহী লড়ী (ঢাকা মেট্রো-চ ৪১-০০৩৫) থেকে রুমী ফিলিং স্টেশনে না নামিয়ে টেপড়াস্থ উপজেলা নির্বাহী অফিসের দক্ষিণে পার্শ্বে অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিজেল ডিলার মামুন এন্টারপ্রাইজের দোকানে খালাস করে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা- এনএসআই জেলা কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে অভিযান চালায়। ঘটনার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার পরদিন ঘটনাস্থলে গিয়ে পাম্প ম্যানেজার এসএম বাবুল হোসেন (৫০) ও ডিজেল ডিলার মামুন প্রধানকে (৪২) গ্রেফতার করে থানায় সোপর্দ করেন।
ইউএনও মনিষা রানী কর্মকার বলেন, ফতুল্লা মেঘনা ডিপো থেকে বুধবার রুমি ফিলিং স্টেশনের নামে সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল ইস্যু করা হয়। এ পেট্রোল এখানে না নামিয়ে অন্যত্র নেয়ার সত্যতা পাওয়া যায়। এ অভিযোগে পাম্প ম্যানেজার ও অবৈধ ক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত পেট্রোল নিলামে বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা ও পেট্রোলবাহী লড়ি জব্দের ব্যবস্থা নেয়া হয়েছে।
# #####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page