শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইলে ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা -প্রতিমন্ত্রী টুকু মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মিয়ার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল :১৪ আগস্ট-২০২৫,বৃহস্পতিবার।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মিয়া আর নেই। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আছর কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের সিংনা গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজা ও পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।
আব্দুল হালিম মিয়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুতে কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা দল, উপজেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page