বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত

মানিকগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদকসম্রাজ্ঞী নুরনাহার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :::
মানিকগঞ্জ সদর উপজেলার রাজিবপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী নুরনাহার বেগম (৩০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), মানিকগঞ্জ জেলা কার্যালয়। সোমবার (১৩ জুলাই) দুপুর ১টা ১০ মিনিটের দিকে রাজিবপুর এলাকায় মাদক কারবারির নিজ বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ দল রাজিবপুর এলাকায় অভিযান চালায়। অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খোন্দকারের সার্বিক তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক মোর্শেদ আলমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নুরনাহার বেগমকে ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরনাহার বেগম সদর উপজেলার রাজিবপুর এলাকার বাসিন্দা মোশারফ হোসেনের মেয়ে।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নুরনাহার দীর্ঘদিন ধরেই ওই এলাকায় ইয়াবা কেনাবেচার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। এলাকার সাধারণ মানুষের অগোচরে তিনি নিজ বাড়িতেই এই মাদকের কারবার চালিয়ে আসছিলেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, গ্রেপ্তার নুরনাহার বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার প্রতিটি এলাকায় মাদক নির্মূলে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান কার্যক্রম আরও জোরদার করা হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page