বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Headline :
সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২

মানিকগঞ্জে র‍্যাবের অভিযানে জরিমানা, কারাদণ্ড ও প্রতিষ্ঠান সিলগালা

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৮ সেপ্টেম্বর।।
মানিকগঞ্জে গোপনে পরিচালিত একটি নকল সাবান তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব-৪। এসময় কারখানার মালিককে ১৫ দিনের কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা এলাকায় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, গ্রীন ফুড এন্ড বেভারেজ নামে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোনায়েম আহমেদ বসতবাড়ির ভেতরে টিনের ঘেরা চত্বরে গোপনে বিভিন্ন নামিদামি কোম্পানির (ডেটল, ডাবসহ) নকল সাবান উৎপাদন করছিলেন।
অভিযানকালে বিপুল পরিমাণ মোরকজাত নকল সাবান ও কাঁচামাল জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযান শেষে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান বলেন, এটি একটি নকল কারখানা। তারা বিভিন্ন নামিদামি কোম্পানির ব্র্যান্ড ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারিত করছিল। কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু জানান, এখানে কারখানা রয়েছে আমরা জানতাম না। তারা গোপনে এই কারখানা চালু করে নকল সাবান উৎপাদন করছিল।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page