বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
Headline :
সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২

সিরাজগ‌ঞ্জে তারেক রহমানের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন  বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান

এইচএম মোকাদ্দেস .সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধি
বাংলাদেশ  জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ও ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনায় গণসংযোগ, লিফলেট বিতরণসহ বিভিন্ন  কর্মসূচি পালন করে যাচ্ছেন বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান।
প্রতিদিনই রোদ বৃষ্টি উপেক্ষা করে সিরাজগঞ্জ-২  সদর ও কামারখন্দ আসনের বিভিন্নস্থানে তিনি এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
এরই অংশ হিসেবে  শনিবার
(১১ অক্টোবর)  বিকেলে  সিরাজগঞ্জ শহরের বাসস্ট্যান্ড, পৌর নিউ মার্কেট ও বাজার স্টেশন এলাকাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মির্জা মোস্তফা জামান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, নির্বাহী সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসলাম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান,  জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার, পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, যুবনেতা সুরুজ্জামান, শ্রমিক নেতা মোঃ নাঈম, রফিক সাঈদ, মহিলা দল নেত্রী আইনুর নাহার কলিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণের সময় মির্জা মোস্তফা জামান বলেন, জনগণের মুক্তির রূপরেখা নিয়ে আসা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি হলো এই দেশের নতুন সম্ভাবনার দিগন্ত। গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার, এবং রাষ্ট্রযন্ত্রের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে বিএনপি মাঠে নেমেছে। আজকের এই লিফলেট বিতরণ কর্মসূচি তারই ধারাবাহিকতার অংশ। তি‌নি আ‌রো ব‌লেন রোদ বৃষ্টি-ঝড় উপেক্ষা করে আমাদের এই প্রচারণা প্রমাণ করে বিএনপি গণমানুষের দল। জনগণের সাথে মিশে তাদের অধিকার ফেরাতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
এসময় তারা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং বিএনপি’র ৩১ দফার মূল বিষয়গুলো তুলে ধরেন যেমন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, প্রশাসনের সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, এবং শিক্ষা ও কর্মসংস্থানমুখী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। এই কর্মসূচি ধারাবাহিকভাবে সিরাজগঞ্জ -২ সদর-কামারখন্দ আসনের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ধারাবাহিকভাবে চলবে বলে তিনি উল্লেখ করেন।####
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page